হাসপাতালে শিশু ওয়ার্ডে ভুয়া চিকিৎসক

আপডেট : ১৩ মার্চ ২০২২, ১২:৩৯ এএম

বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতাল থেকে মো. রাকিব নামে এক ভুয়া চিকিৎসককে আটক করেছে পুলিশ।

গতকাল শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে হাসপাতালের শিশু ওয়ার্ডের স্টাফরা তাকে ধরে পুলিশে দেন। রাকিব ঝালকাঠি পৌর এলাকার রফিকুল ইসলামের ছেলে।

হাসপাতালের সহকারী পরিচালক ডা. এস এম মনিরুজ্জামান জানান, অ্যাপ্রন পরে শিশু ওয়ার্ডে ঘোরাঘুরির সময় রাকিবকে সন্দেহ হয়। পরে পরিচালকের কক্ষে এনে জিজ্ঞাসাবাদ করা হয়। তিনি নবম শ্রেণি পর্যন্ত পড়ালেখা করেছেন। তবে অ্যাপ্রন পরে কীভাবে হাসপাতালে এসেছেন, তা জানেন না বলে দাবি করেন। পরে তাকে পুলিশে দেওয়া হয়।

সম্প্রতি হাসপাতালে নবজাতক চুরির ঘটনা বেড়ে গেছে। রাকিব চিকিৎসক সেজে হাসপাতালে কেন এসেছেন, তা পুলিশ তদন্ত করে বের করলে নবজাতক চুরির রহস্যও হয়ত জানা যাবে। পাশাপাশি হাসপাতালে নজরদারি বাড়ানো হয়েছে বলে জানান তিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত