প্রকাশিত এলিসন চাকমার ‘নির্বোধের পাণ্ডুলিপি’

আপডেট : ১৩ মার্চ ২০২২, ০১:০৭ পিএম

প্রকাশিত হলো কবি এলিসন চাকমার কবিতার বই ‘নির্বোধের পাণ্ডুলিপি’। বইটি প্রকাশ করেছে বোধ প্রকাশনী। প্রচ্ছদ করেছেন রাজীব দত্ত।

এটি এলিসন চাকমার প্রথম কবিতার বই। বইমেলায় উজানের ৮ নম্বর স্টল থেকে বইটি সংগ্রহ করা যাবে। এছাড়া পাওয়া যাবে উজানের বুকশপ (৪৬ কনকর্ড এম্পোরিয়াম, কাঁটাবন, ঢাকা) ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস প্রাঙ্গণেও। বইটির মুদ্রণ মূল্য ১৫০ টাকা (সৌজন্য মূল্য ১০০ টাকা)।  

‘নির্বোধের পাণ্ডুলিপি’ প্রসঙ্গে এলিসন চাকমা বলেন, ‘নির্বোধের পাণ্ডুলিপি ’র কবিতাগুলো মূলত অস্তিত্বর সংকটে ভোগা এক নির্বোধ মগজ ও তাকে বয়ে বেড়ানো এক মালিকের জীবনবোধের গল্প বলে যাওয়া ছাড়া আর কিছু না।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত