ঢাকা ছাড়লেন সানি লিওন, মিমি ও নারগিস ফাখরিরা

আপডেট : ১৩ মার্চ ২০২২, ০৪:২৯ পিএম

গতকাল রাজধানীর একশ' ফিট এলাকার শেফ টেবিল কনভেনশন হলে অনুষ্ঠিত হলো গান বাংলা চ্যানেলের কর্ণধার তাপস-মুন্নির মেয়ের বিবাহ পরবর্তী সংবর্ধনার আয়োজন। এই আয়োজন ঢাকার সিনেমা অঙ্গনের তেমন কেউ না থাকলেও বলিউড থেকে উড়ে এসেছিলেন  সানি লিওনি ও তার স্বামী ড্যানিয়েল ওয়েবার, নারগিস ফাখরি, কাটা লাগার শেফালি ও কণ্ঠশিল্পী কৈলাস খের।  শুধু বলিউডের না এসেছিলেন টালিগঞ্জেরও একঝাঁক তারকা। তাদের মধ্যে ছিলেন নুসরাত জাহান ও তার স্বামী যশ দাশগুপ্ত এবং মিমি চক্রবর্তী। এদের মধ্যে কেবল সানি লিওনিই আসার খবরই আসে প্রকাশ্যে। ঢাকার বিমাবন্দরে নেমেই সানি জানিয়ে দেন বাংলাদেশে তার অবস্থানের খবর। কিন্তু বাকিরা অনেকটা গোপনেই ঢাকায় আসেন।

রাতভর নাচ-গান শেষে সকালেই ভারতের উদ্দেশ্যে ঢাকা ছাড়েন বলিউড ও টলিউড তারকারা। বলিউড ও টলিডউ থেকে যারা এই আয়োজনে আসেন তারা সবই তাপস-মুন্নির প্রতিষ্ঠান এম রেকর্ডস থেকে প্রকাশিত গানের মিউজিকের সঙ্গে সম্পৃক্ত। সানি লিওনি, নারগিস ফাখরি,নুসরাত জাহান ও মিমি চক্রবর্তী প্রতিষ্ঠানটির মিউজিক ভিডিওতে মডেল হয়েছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত