শেখ রাসেলের কোচ-ম্যানেজারকে অব্যাহতি

আপডেট : ১৩ মার্চ ২০২২, ১০:৪১ পিএম

প্রিমিয়ার লিগে টানা ব্যর্থতার দায়ে হেড কোচ সাইফুল বারী টিটু ও দায়িত্বে অবহেলার অভিযোগে ম্যানেজার খন্দকার ওয়াসিম ইকবালকে অব্যাহতি দিয়েছে শেখ রাসেল ক্রীড়া চক্র। শনিবার দলটি টানা পঞ্চম হারের তিক্ত স্বাদ পেয়েছে লিগে।

তারা হেরেছে তলানিতে থাকা মুক্তিযোদ্ধা সংসদের কাছে। ক্লাবটির ফুটবল স্ট্যান্ডিং কমিটির গতকালের সভায় এ সিদ্ধান্ত হয়েছে। বিষয়টি নিশ্চিত করেন ক্লাবের পরিচালক (ক্রীড়া) সালেহ জামান সেলিম। সভায় টিটুর স্থলাভিষিক্ত করা হয়েছে সহকারী কোচ জুলফিকার মাহমুদ মিন্টুকে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত