সফল নারী উদ্যোক্তা গ্রাহকদের পুরস্কৃত করে আন্তর্জাতিক নারী দিবস-২০২২ উদ্যাপন করেছে প্রিমিয়ার ব্যাংক। সম্প্রতি রেনেসন্স্ ঢাকা গুলশান হোটেলে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের এসএমইএসপিডির নির্বাহী পরিচালক মো. ওবাইদুল হক, ব্যাংকের উপদেষ্টা মুহাম্মদ আলী, বাংলাদেশ ব্যাংকের এসএমইএসপিডির মহাব্যবস্থাপক জাকের হোসাইন, সভাপতি ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এম রিয়াজুল করিম। অনুষ্ঠানে তিন সফল নারী উদ্যোক্তাকে তাদের নিজস্ব কর্মক্ষেত্রে বিশেষ অবদানের জন্যে সম্মাননা দেওয়া হয়। তারা হলেনÑ সানটেক্স ইন্টারন্যাশনালের জাহানারা বেগম, মেটারিয়াল হেন্ডলিং সল্যুশনের শারমিন আক্তার এবং নট্স লজিসটিকসের সারিয়া হোসেন।
×
