তারকাখচিত ক্রিটিকস চয়েজ অ্যাওয়ার্ড

আপডেট : ১৫ মার্চ ২০২২, ০১:০৯ এএম

বাফটার মতো ক্রটিকস চয়েজ অ্যাওয়ার্ডের ২৭তম আসরও বসেছিল গত রবিবার। লস অ্যাঞ্জেলসের দ্য সেঞ্চুরি প্লাজা হোটেলের জমকালো এই অনুষ্ঠান পরিণত হয়েছিল তারার মেলায়। বিচারকদের রায়ে পুরস্কার উঠেছে বড় পর্দা ও ছোট পর্দার সেরা অভিনেতা-অভিনেত্রীদের হাতে। এবারের আসরে নেটফ্লিক্সের ‘দ্য পাওয়ার অব দ্য ডগ’ জিতে নিয়েছে সেরা ছবি ও সেরা নির্মাতার পুরস্কার। সেরা ছবি ও সেরা নির্মাতার পুরস্কার ছাড়াও ‘দ্য পাওয়ার অব দ্য ডগ’ পেয়েছে অ্যাডপ্টেড স্ক্রিন প্লে ও সেরা সিনেমাটোগ্রাফির পুরস্কার। সেরা অভিনেতার পুরস্কার জিতেছেন উইল স্মিথ। ‘কিং রিচার্ড’ ছবির জন্য এই পুরস্কার জিতেছেন তিনি। সেরা অভিনেত্রী হয়েছেন জেসিকা চ্যাস্টেইন। ‘দ্য আইজ অব টাম্মি ফায়ে’ ছবির জন্য এই পুরস্কার জিতেছেন তিনি। এইবিও-এর সাকসেশন পেয়েছে সেরা ড্রামা সিরিজের পুরস্কার। এছাড়াও ‘সাকসেশন’-এর ঝুলিতে গিয়েছে সেরা পার্শ্ব অভিনেতা ও সেরা পার্শ্ব অভিনেত্রীর পুরস্কার। ‘বেলফাস্ট’ পেয়েছে সেরা মৌলিক চিত্রনাট্যের পুরস্কার। সেরা কমেডি সিরিজ হয়েছে ‘টেড লাস্যো’। সেরা বিদেশি ভাষার সিরিজের পুরস্কার জিতে নিয়েছে কোরিয়ান ড্রামা সিরিজ ‘স্কুইড গেম’। এই সিরিজের জন্য ড্রামা সিরিজের সেরা অভিনেতার পুরস্কার জিতেছেন লি জাং-জাই। ক্রিটিকস চয়েজ অ্যাওয়ার্ডের অনুষ্ঠানটি হওয়ার কথা ছিল ৯ জানুয়ারি। যুক্তরাষ্ট্রে ওমিক্রন ছড়িয়ে পড়ায় তারিখ পিছিয়ে মার্চে নেওয়া হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত