রাজধানীর বাড্ডায় গলা কেটে আফরোজা সুলতানা নামে এক নারীকে হত্যার ঘটনায় মামলা হয়েছে। গতকাল সোমবার বিকেলে অজ্ঞাতপরিচয়দের আসামি করে মামলাটি করেন নিহতের ভাই। এ ঘটনার রহস্য এখনো উদঘাটন করতে পারেনি পুলিশ। আফরোজার স্বামী আইয়ান ফারিস ও গাড়িচালক হৃদয় বেপারিকে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ।
গত রবিবার রাতে বাসা থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়।
মামলাটির তদন্তে থাকা ডিবি কর্মকর্তারা বলছেন, এখনো কোনো অগ্রগতি নেই। দুজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
