উদ্যোক্তাদের জন্য এলো অ্যাপভিত্তিক সলিউশন ম্যাসবা বিজনেস অ্যাপ

আপডেট : ১৫ মার্চ ২০২২, ০২:১৪ পিএম

তরুণ উদ্যোক্তা বা ব্যবসায়ীরা তাদের ব্যবসা শুরুর পূর্বে ও পরে নানারকম ব্যবসায়িক সমস্যার সম্মুখীন হয়। সে সব সমস্যার সমাধান নিয়ে সাজানো হয়েছে  MASBA Business app  নামের সহজ একটি অ্যাপ। যে অ্যাপটির মাধ্যমে উদ্যোক্তা ও ব্যবসায়ীরা ব্যবসার সঠিক দিক নির্দেশনা, পরিকল্পনা, মার্কেটিং পরামর্শসহ সব ধরনের সহায়তা পাবেন বিজনেস এক্সপার্টদের কাছ থেকে। মূলত নতুন উদ্যোক্তাদের সঠিক দিক নির্দেশনা এবং ব্যবসায় সফল হওয়ার নানা রকম টিপস ও স্ট্র্যাটেজি নিয়ে অ্যাপটি সাজানো হয়েছে বলে জানান MASBA Business app এর ফাউন্ডার মেজবা আহমেদ।

তিনি বলেন, প্রাথমিক পর্যায়ে অ্যান্ড্রয়েড ফোনে অ্যাপটি ডাউনলোড করা যাবে। অ্যাপটিতে রয়েছে ব্যবসা সম্পর্কিত বিভিন্ন বিষয়ের প্রিমিয়াম ভিডিও। এখানে ব্যবসার জন্য ট্রেড লাইসেন্স, এক্সপোর্ট ইমপোর্টের যাবতীয় খুঁটিনাটি, বিজনেস ব্লগ, কুইজ, বিনিয়োগ সম্পর্কিত বিস্তারিত তথ্য থাকবে। মূলত ব্যবসা করতে গিয়ে বিভিন্ন রকম সমস্যা কিভাবে সঠিক সিদ্ধান্ত নিয়ে সফলভাবে পরিচালনা করা যায়, তার বিভিন্ন রকম উপায় বাদলে দেওয়ার চেষ্টা করা হয়েছে এই অ্যাপ-এ।

MASBA Business app- এ  তিন মাস, ছয় মাস ও এক বছর মেয়াদি মেম্বারশিপ রয়েছে। মেম্বারশিপ সার্ভিস এ উদ্যোক্তারা ব্যবসার সমস্যা সমাধানের পরামর্শ বা কনসালটেশন পাবেন। এরই মধ্যে বাংলাদেশের ক্ষুদ্র ও মাঝারি তরুণ উদ্যোক্তাদের উদ্দেশ্যে বানানো এই অ্যাপটি বেশ সাড়া ফেলেছে।

উল্লেখ্য, মেজবা আহমেদ ঢাকা ইউনিভার্সিটির ব্যবস্থাপনা বিভাগ থেকে বিবিএ এমবিএ করেন। পড়াশোনা শেষ করে প্রথমে কিছুদিন চাকরি করলেও পরে নিজেই কিছু করার চেষ্টায়  নেমে যান। বর্তমানে এই তরুণ একাধারে একজন সফল উদ্যোক্তা, দেশি এবং বিদেশি কোম্পানির বিজনেস কনসালট্যান্ট হিসেবে কাজ করছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত