ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের কুমিল্লা জোনের এজেন্ট ব্যাংকিং ব্যবসায় উন্নয়ন সম্মেলন এবং মানি লন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধবিষয়ক কর্মশালা ১৪ মার্চ কুমিল্লার একটি হোটেলে অনুষ্ঠিত হয়। ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ কায়সার আলী সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন। বক্তব্য দেন ডিএমডি মো. নাইয়ার আজম, সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো. জামাল উদ্দিন মজুমদার, কুমিল্লা জোনপ্রধান শহীদুল্লাহ মজুমদারসহ অন্যরা। বিজ্ঞপ্তি
×
