প্রান্তিক জনগোষ্ঠীকে আর্থিক অন্তর্ভুক্তিতে প্রিমিয়ার ব্যাংক আরও ৫টি নতুন এজেন্ট আউটলেট সম্প্রতি উদ্বোধন করেছে। নতুন এজেন্ট আউটলেটগুলো হচ্ছে রংপুর শাখার অধীনে খামারপারা এজেন্ট, মাওনা শাখার অধীনে মুলাইদ এম সি এজেন্ট, ময়মনসিংহ শাখার অধীন কালির বাজার এজেন্ট, ভালুকা শাখার অধীনে বগার বাজার এজেন্ট ও বোর্ড বাজার শাখার অধীনে জাঝর বাজার এজেন্ট আউটলেট। প্রধান কার্যালয় থেকে ভার্চুয়াল প্ল্যাটফর্মে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে আউটলেটগুলোর উদ্বোধন করেন ব্যাংকের উপদেষ্টা মুহাম্মদ আলী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী এম রিয়াজুল করিম।
×
