বিকাশের সল্যুশন ব্যবহার করবে বসুন্ধরার দুই প্রতিষ্ঠান

আপডেট : ১৭ মার্চ ২০২২, ১১:৫৯ পিএম

যেকোনো সময় আরও সহজে, স্বচ্ছতা, নিরাপত্তার সঙ্গে কর্মীদের বেতন-ভাতা বিতরণ ও পরিবেশকদের (ডিলার ও ডিস্ট্রিবিউটর) সঙ্গে লেনদেনে এখন থেকে বিকাশের বিজনেস সল্যুশন ব্যবহার করবে দেশের অন্যতম বৃহৎ ব্যবসায়ী শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপের দুটি প্রতিষ্ঠানবসুন্ধরা পেপার মিলস লি. ও বসুন্ধরা মাল্টি পেপার ইন্ডাস্ট্রিজ লি.।

এ লক্ষ্যে গতকাল রাজধানীর একটি হোটেলে উভয় প্রতিষ্ঠানের মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়। এর আওতায়, বসুন্ধরা গ্রুপ তাদের এই দুটি প্রতিষ্ঠানের কর্মীদের বেতন ও দৈনিক ভাতা, রিটেইল কমিশন বিতরণে ‘বিকাশ ডিজবার্সমেন্ট সল্যুশন’ ব্যবহার করবে। পাশাপাশি, দেশজুড়ে এক হাজারের বেশি ডিলার ও ডিস্ট্রিবিউটরের কাছ থেকে বিকাশের মাধ্যমে টাকা সংগ্রহ করবে। একইভাবে প্রায় পাঁচ লাখ খুচরা বিক্রেতার কাছ থেকেও বিকাশে টাকা সংগ্রহ ও প্রদান করার সেবা পাবে বসুন্ধরা। ফলে ছুটির দিনসহ যেকোনো দিন যেকোনো সময় লেনদেন সুবিধা থাকায় গুরুত্বপূর্ণ এই ব্যবসায়িক অংশীদারদের সঙ্গে নিরবচ্ছিন্ন লেনদেন সেবা তৈরি হবে। বিজ্ঞপ্তি

×
সর্বশেষ সর্বাধিক পঠিত