জাতির পিতার জন্মদিন

সুপ্রিম কোর্টে গাছ লাগালেন বিচারপতিরা

আপডেট : ১৮ মার্চ ২০২২, ০১:২২ এএম

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস  উপলক্ষে সুপ্রিম কোর্টে একটি করে গাছ লাগালেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগের বিচারপতিরা। গতকাল বৃহস্পতিবার এই বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। এ সময় প্রধান বিচারপতিসহ আপিল বিভাগের  বিচারপতি মো. নূরুজ্জামান, বিচারপতি ওবায়দুল হাসান, বিচারপতি বোরহান উদ্দিন, বিচারপতি এম ইনায়েতুর রহিম, বিচারপতি কৃষ্ণা দেবনাথ এবং হাইকোর্ট বিভাগের বিচারপতিরা একটি করে বৃক্ষরোপণ করেন। এ কর্মসূচিতে শতাধিক ফলদ গাছ রোপণ করা হয়। প্রধান বিচারপতি পরিবেশের ভারসাম্য রক্ষায় দেশের ১৮ কোটি মানুষকে একটি করে গাছ লাগানোর অনুরোধ জানান। এ সময় দোয়া ও মোনাজাত হয়। এর আগে সকাল ৭টা ১০ মিনিটে ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন প্রধান বিচারপতি। এ সময় তার সঙ্গে আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগের বিচারপতিরা ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত