লাইফস্টাইল শো’তে অন্যরকম সাকিব আল হাসান

আপডেট : ১৯ মার্চ ২০২২, ০৭:২৪ পিএম

প্রথমবারের মতো চরকির পর্দায় দেখা গেল আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ক্রিকেটার সাকিব আল হাসানকে। ইশোর আয়োজনে ইনসাইড স্টাইল নামে চরকিতে একটি লাইফ স্টাইল শো প্রচারিত হচ্ছে। মোট ৫ পর্বের এই রিয়্যালিটি শোয়ের একটি পর্বে দেখা মিলেছে সাকিব আল হাসানের।

কখনো খেলার মাঠ নিয়ে তো কখনো ব্যক্তিগত জীবন নিয়ে; সব সময় যেন ভক্তদের আগ্রহের কেন্দ্রে থাকেন সাকিব আল হাসান। তাকে নিয়ে এবার অন্যভাবে উপস্থিত হয়েছে ইশো।

সাকিব ছোটবেলা থেকেই ভাবতেন পেস বল করলে ওয়াসিম আকরামের মতো করবেন, স্পিন করলে সাক্লাইন মোস্তাকের মতো। এছাড়া সাঈদ আনোয়ার, রাহুল দ্রাবিড়, শচীন টেন্ডুলকারের খেলা দেখতেন বুঁদ হয়ে। যে কারণে তিনি ভিসিআর কিনে প্রচুর খেলা দেখতেন। তার সংগ্রহেও রয়েছে অনেক ডিভিডি।

তাই সাকিব তার বাসার একটি রুম সাজাতে চান যেখানে তার ভিসিআর ও ডিভিডির বিশাল সংগ্রহ থাকবে। যেখানে তিনি ইতিহাসের গুরুত্বপূর্ণ মাইলফলক ও স্মরণীয় মুহূর্তগুলি তার সামনে দেখতে পাবেন। সাকিব চান একটি শান্ত ও নিরিবিলি স্থান। যেখানে তিনি ক্রিকেট বিশ্লেষণ করতে পারবেন। তাই তিনি ইশোর শরণাপন্ন হন।

তাই ইনসাইড স্টাইল এর প্রথম সিজনের তৃতীয় পর্বে দেখা যাচ্ছে সাকিব আল হাসানকে। সেখানে ইশো সাকিবের মন মতো রুম ডেকোরেট করে দেয়। পুরো পর্বটি ১৮ মার্চ রাতে মুক্তি পেয়েছে চরকিতে। বাকি দুইটি পর্ব মুক্তি পাবে ২৫ মার্চ ও ১ এপ্রিল।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত