ঢাকা আসছেন ভিওনের সিইও কান তেরজিওগ্লো

আপডেট : ১৯ মার্চ ২০২২, ১১:১০ পিএম

মোবাইল ফোন অপারেটর বাংলালিংকের স্বত্বাধিকারী প্রতিষ্ঠান ভিওনের গ্রুপ চিফ এক্সিকিউটিভ অফিসার (সিইও) কান তেরজিওগ্লো আজ চার দিনের সফরে ঢাকা আসছেন। বাংলাদেশ সফরে কান তেরজিওগ্লো উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা ও টেলিকম খাতসংশ্লিষ্ট নানা পক্ষের সঙ্গে বাংলাদেশের ডিজিটাল উন্নয়ন, টেলিকম খাতের চ্যালেঞ্জ এবং বাংলালিংকের ব্যবসা প্রসারের জন্য ভিওনের পরিকল্পনা নিয়ে আলোচনা করবেন।

নিজের বাংলাদেশ সফর সম্পর্কে কান তেরজিওগ্লো বলেন, ‘বাংলাদেশ ভিওনের জন্য বিশেষভাবে তাৎপর্যপূর্ণ। এই বিকাশমান ও দ্রুতবর্ধনশীল দেশে বাংলালিংক কীভাবে ভিওনের উচ্চ লক্ষ্যমাত্রাকে বাস্তবায়ন করছে তা আমি সরাসরি দেখতে আগ্রহী। বাংলালিংকের সহকর্মী, অংশীদার ও সরকারি উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে সরাসরি সাক্ষাৎ আমাকে বুঝতে সাহায্য করবে কীভাবে আমরা এ দেশের ডিজিটাল অগ্রগতিতে আরও অবদান রাখতে পারি।’

কান তেরজিওগ্লো ২০২১ সালের ১ জুলাই ভিওনের গ্রুপ চিফ এক্সিকিউটিভ অফিসার হিসেবে নিযুক্ত হন। বিজ্ঞপ্তি

×
সর্বশেষ সর্বাধিক পঠিত