সংবিধান ও রাষ্ট্রব্যবস্থা ধ্বংসের দায়ে আওয়ামী লীগের বিচার করা হবে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘সরকার ক্ষমতা ধরে রাখতে পরিকল্পিতভাবে কর্তৃত্ববাদী রাষ্ট্রব্যবস্থা গড়ে তুলেছে। দেশে ছদ্মবেশী বাকশাল কায়েম করা হয়েছে।’
গতকাল শনিবার জাতীয় প্রেস ক্লাবে বিএনপি সমর্থক সাংবাদিকদের সংগঠন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) একাংশের বার্ষিক কাউন্সিলে তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, ‘আজ প্রত্যেকটি আইন ও নীতিমালা করা হচ্ছে সংবাদমাধ্যমকে নিয়ন্ত্রণ করার জন্য। এসব নীতিমালা হলে দেশে সাংবাদিকতা বলতে কিছু থাকবে না। সংবিধান ও রাষ্ট্র ধ্বংসের দায়ে আগামী দিনে জনগণের সরকার আসলে আওয়ামী লীগের বিচার করা হবে।’
