গাজীপুরের জয়দেবপুরে নিজাম উদ্দিন নামে এক ব্যবসায়ীকে হত্যা মামলায় ওয়ারেন্টভুক্ত আসামি সোহেল রানাকে ৮ বছর পর গ্রেপ্তার করেছে র্যাব। গতকাল শনিবার র্যাব-৪-এর সিপিসি-২-এর কোম্পানি থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। গত বৃহস্পতিবার আশুলিয়ার চক্রবর্তী এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। সোহেল সাভারের আশুলিয়ার বাসিন্দা।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০১৪ সালের ২ ডিসেম্বর গাজীপুরের জয়দেবপুরের দক্ষিণ পানিশাইল এলাকার জমি ব্যবসায়ী নিজাম উদ্দিনকে ডেকে নিয়ে দেশীয় অস্ত্র দিয়ে হত্যা করা হয়। এর আগে তার কাছে বিভিন্ন সময়ে সোহেল চাঁদা দাবি করে আসছিল। এ ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে হত্যা মামলা করেন।
