লক্ষ্যমাত্রা অর্জনকারী তিন কর্মকর্তাকে নতুন গাড়ি হস্তান্তর করেছে মার্কেন্টাইল ইসলামী লাইফ ইন্স্যুরেন্স। সম্প্রতি কোম্পানির প্রধান কার্যালয়ে আয়োজিত এক বাঁশখালী সার্ভিস সেন্টার ইনচার্জ মাওলানা জাফর ইকবাল, খুলনা সাউথ ওয়েস্ট সার্ভিস সেন্টার ইনচার্জ বাবু প্রতুল হালদার ও ঠাকুরগাঁও ডিভিশন ইনচার্জ মো. আব্দুর রশিদকে গাড়ির চাবি হস্তান্তর করেন কোম্পানির ভাইস চেয়ারম্যান এম নাছিরউদ্দিন। কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাইদুল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে কোম্পানির ডিএমডি শেখ আব্দুর রশিদসহ অন্যরা উপস্থিত ছিলেন।
×
