বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে প্রতিবছরের মতো এবারও মানুষকে দাঁত ও মাড়ি সম্পর্কে সচেতন করতে সেনসিটিভ এক্সপার্ট বাই পেপসোডেন্ট উদয্াপন করেছে ‘ওয়ার্ল্ড ওরাল হেলথ ডে ২০২২’। দিবসটির এবারের বিষয় ‘দাঁত থাকতে দাঁতের যতœ নিন।’ রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে দিনব্যাপী উদ্যাপন করা হয় এই দিবসটি। ইউনিলিভার বাংলাদেশের ওরাল কেয়ার ব্র্যান্ড সেনসিটিভ এক্সপার্ট বাই পেপসোডেন্টের সহযোগিতায় বাংলাদেশ ডেন্টাল সোসাইটি এর আয়োজন করে। এই অনুষ্ঠানের মূল লক্ষ্য দাঁত ও মাড়ির যতেœ গুরুত্ব দেওয়া এবং সবার মধ্যে সচেতনতা বৃদ্ধি করা।
বাংলাদেশ ডেন্টাল সোসাইটির (বিডিএস) সার্টিফায়েড ডেন্টিস্টদের সহযোগিতায় প্রায় ৩০ লাখ মানুষকে ফ্রি ডেন্টাল সেবা পৌঁছে দিয়েছে সেনসিটিভ এক্সপার্ট বাই পেপসোডেন্ট। এই বছরও ঢাকাসহ চট্টগ্রাম, সিলেট, রংপুর, ময়মনসিংহ, খুলনায় ১০ লাখ মানুষের জন্য মাসব্যাপী ফ্রি ডেন্টাল চেকআপ আয়োজন করেছে এই ব্র্যান্ডটি।
অনুষ্ঠানে তিন হাজারেরও বেশি ডেন্টিস্টের অংশগ্রহণে সকালে শোভাযাত্রার মাধ্যমে কর্মসূচিটি শুরু হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। আরও উপস্থিত ছিলেন ইউনিলিভার বাংলাদেশের বিউটি অ্যান্ড পার্সোনাল কেয়ার মার্কেটিং ডিরেক্টর আফজাল হাসান খান। এ ছাড়া উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা, শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার, বিএমএ সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, সংসদ সদস্য অধ্যাপক ডক্টর হাবিব মিল্লাত, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের মহাসচিব ডা. মো. ইহতেশামুল হক চৌধুরী, বাংলাদেশ ডেন্টাল সোসাইটির সভাপতি অধ্যাপক ডক্টর মো. আবুল কাসেম এবং বাংলাদেশ ডেন্টাল সোসাইটির মহাসচিব অধ্যাপক ডক্টর হুমায়ুন কবির বুলবুল। বিজ্ঞপ্তি
