সিঙ্গাপুরের স্বনামধন্য ব্যাংক ডিবিএস-এর ডিজিটাল ব্যাংকিং প্ল্যাটফর্ম ডিবিএস ডিজিব্যাংকের মাধ্যমে ‘ডিবিএস রেমিট’ ব্যবহার করে সিঙ্গাপুরে কর্মরত বাংলাদেশি অভিবাসীরা এখন ন্যূনতম খরচে তাৎক্ষণিকভাবে পরিবারের কাছে টাকা পাঠাতে পারবেন। এ সুবিধা চালু করতে ব্র্যাক ব্যাংক ও ডিবিএস পার্টনারশিপ সম্পন্ন করেছে। বাংলাদেশে টাকা পাঠানোর জন্য একটি নির্ধারিত বিনিময় হার প্রদান করে ‘ডিবিএস রেমিট’। এর কোনো সার্ভিস ফি নেই এবং ব্র্যাক ব্যাংকসহ বাংলাদেশের যে-কোনো ব্যাংক অ্যাকাউন্টে রিয়েল-টাইম স্বয়ংক্রিয় ডিপোজিট নিশ্চিত করে। ব্র্যাক ব্যাংকের ১৮৭টি শাখার বিশাল নেটওয়ার্ক এবং ৭০০টিরও বেশি এজেন্ট ব্যাংকিং আউটলেটের মাধ্যমে বাংলাদেশে প্রাপকরা সুবিধা অনুযায়ী পাঠানো টাকা দ্রুত উত্তোলন করতে পারবেন। ব্র্যাক ব্যাংকের গ্রাহকরা মোবাইল অ্যাপ ‘আস্থা’ ব্যবহার করে দেশের যে-কোনো ব্যাংক অ্যাকাউন্ট বা মোবাইল ওয়ালেটে টাকা স্থানান্তর করতে পারবেন। বিজ্ঞপ্তি
×
