এআইবিএলে ‘সুকুক ইস্যুয়েন্স ইন বাংলাদেশ’ অনুষ্ঠান

আপডেট : ২৪ মার্চ ২০২২, ১২:৫০ এএম

আল-আরাফাহ ইসলামী ব্যাংক লিমিটেডে দিনব্যাপী ‘সুকুক ইস্যুয়েন্স ইন বাংলাদেশ : কনসেপ্ট, স্ট্রাকচারিং অ্যান্ড ফান্ড ম্যানেজমেন্ট’ শীর্ষক এক্সিকিউটিভ ডেভেলপমেন্ট প্রোগ্রাম (ইডিপি) গতকাল ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) এস এম জাফর উক্ত ডেভেলপমেন্ট প্রোগ্রামে প্রধান অতিথি ছিলেন। গবেষক মেজবাহ উদ্দিন আহমেদ ছাড়াও ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক শাব্বির আহমেদ, মো. মাহমুদুর রহমান, মোহাম্মদ নাদিম, আবেদ আহাম্মদ খান, আবদুল্লাহ আল মামুন এবং সিনিয়র নির্বাহীরা ইডিপিতে অংশ নেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত