হাতের মুঠোয় রাকাবের সেবা

আপডেট : ২৪ মার্চ ২০২২, ১২:৫১ এএম

দেশের সরকারি ও বেসরকারি ব্যাংকগুলোতে ডিজিটাল ব্যাংকিং সেবা চালু হয়েছে অনেক আগেই। কিন্তু এই দৌড়ে পিছিয়ে ছিল রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব)। আধুনিকতার দৌড়ে পিছিয়ে থাকায় সমালোচনার মুখেও পড়ে ব্যাংকটি। অবশেষে প্রযুক্তির সঙ্গে পাল্লা দিয়ে কাজ শুরু করেছে ব্যাংকটি। যুগের চাহিদা মেটাতে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকও ডিজিটাল ব্যাংকিং সেবা দিতে শুরু করেছে। একে একে  অনলাইন ব্যাংকিং (সিবিএস), আরটিজিএস, বাংলাদেশ ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার ও স্বয়ংক্রিয় চালান প্রক্রিয়া (এ-চালান) চালু করেছে ব্যাংকটি। এবার পুরো ব্যাংকিং সিস্টেমই হাতের মুঠোয় নিয়ে আসছে ব্যাংকটি।

গতকাল বুধবার রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের মোবাইল অ্যাপস ও ইন্টারনেট ব্যাংকিংয়ের উদ্বোধন করেন অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব শেখ মোহাম্মদ সলীম উল্লাহ। নগরীর শহীদ এ. এইচ. এম কামারুজ্জামান অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে রাকাবের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল মান্নানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারের সাবেক সিনিয়র সচিব ও রাকাব পরিচালনা পর্ষদের চেয়ারম্যান রইছউল আলম ম-ল। রাকাবের পক্ষ থেকে জানানো হয়েছে, এই সেবা চালু হওয়ায় এখন ঘরে বসেই এক সঙ্গে নানাবিধ সুবিধা পাবেন গ্রাহকরা। আধুনিক ব্যাংকিংয়ের সেবার আওতায় চালু হয়েছে রাকাবের মোবাইল অ্যাপস ও ইন্টারনেট ব্যাংকিং।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত