শেষ হলো ‘বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ’ ভাস্কর্য প্রদর্শনী

আপডেট : ২৫ মার্চ ২০২২, ০১:২৮ এএম

ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে শেষ হয়েছে ‘বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ’ শীর্ষক সপ্তাহব্যাপী ভাস্কর্য প্রদর্শনী। গতকাল বৃহস্পতিবার সমাপনী আয়োজনে প্রধান অতিথি ছিলেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।

অনুষ্ঠানে মুক্তিযুদ্ধবিষয়ক ভাস্কর্য চর্চায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ভাস্কর হামিদুজ্জামান খানের হাতে স্মারক ও এক লাখ টাকার রেপ্লিকা তুলে দেওয়া হয়। এ ছাড়া ‘জাতির জনক’ নামের আবক্ষ ভাস্কর্যের জন্য ইসমে আজম, পল্লব দত্ত ও শেখ সাহাবুদ্দিনকে যৌথভাবে প্রথম পুরস্কার দেওয়া হয়। অমিয় শংকর দাসকে দ্বিতীয় পুরস্কার এবং রূপম রায়কে দেওয়া হয় তৃতীয় পুরস্কার। পুরস্কার হিসেবে তাদের ক্রেস্ট, সনদ ও ৫০ হাজার টাকার চেক ও রেপ্লিকা দেওয়া হয়।ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ভাস্কর্য বিভাগের চেয়ারপারসন নাসিমা হক মিতু ও চারুকলা অনুষদের ডিন অধ্যাপক নিসার হোসেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত