৫ পুলিশ সদস্যকে ছুরি মেরে পালানোর চেষ্টা

আপডেট : ২৫ মার্চ ২০২২, ০৩:১২ এএম

রাজধানীর ফুলবাড়িয়া এলাকায় ‘ছিনতাইকালে’ জনতার হাতে আটক দুই ‘ছিনতাইকারী’ যখন ‘গণপিটুনির শিকার হচ্ছিল, তখন বংশাল থানা-পুলিশের একটি দল তাদের উদ্ধার করে। ‘প্রাথমিক তল্লাশির পর ইমন ও জুয়েল নামে ওই দুই যুবককে পুলিশের গাড়ি করে থানায় নেওয়ার পথে একজন অকস্মাৎ সুইচ গিয়ার ছুরি বের করে পাঁচ পুলিশ সদস্যকে আহত করে পালানোর চেষ্টা করে।

গতকাল বৃহস্পতিবার বংশাল থানার এসআই আলমগীর হোসেন জানান, হামলায় নজরুল ইসলাম, সজীব, শফিকুল, এসআই তাজুল এবং সুমন নামে পাঁচ পুলিশ সদস্য আহত হন। পরে অন্য সদস্যরা হামলাকারীকে আটক করেন।

থানার আরেক কর্মকর্তা জানান, ছুরিকাঘাতে গুরুতর আহত নজরুলের অস্ত্রোপচার হয়েছে। তিনি এখন শঙ্কামুক্ত। নজরুল ইসলামের ছেলে আশরাফ আলী তানভীর জানান, তাদের বাড়ি কিশোরগঞ্জের সদর উপজেলার পূর্ব কাতিয়ারচরে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত