ভারতে পাচারকালে নারীসহ চারজন উদ্ধার, আটক ২

আপডেট : ২৫ মার্চ ২০২২, ০৩:১৩ এএম

ফেনীর ফুলগাজী উপজেলার ভারতীয় সীমান্তে কাঁটাতারের বেড়ার ফাঁক দিয়ে অবৈধপথে ভারতে পাচারের সময় দুই নারীসহ চারজনকে উদ্ধার করেছে বিজিবি। গত বুধবার ফুলগাজী উপজেলার আমজাদহাট ইউনিয়নের দক্ষিণ তারাকুচা গ্রাম এলাকায় ভারতীয় ত্রিপুরা সীমান্তসংলগ্ন এলাকা থেকে তাদের চারজন উদ্ধার ও দুই পাচারকারীকে গ্রেপ্তার করা হয়।

ফুলগাজী থানার ওসি মুহাম্মদ মঈন উদ্দীন জানান, গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। গতকাল বৃহস্পতিবার আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে পাঠানো হয়েছে। তিনি আরও জানান, পাচারকারীদের হাত থেকে উদ্ধার চারজনকে আদালতে ১৬৪ ধরায় জবানবন্দি প্রদানের পর তাদের নিজ নিজ বাড়িঘরে যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত