নবম-দশম শ্রেণি : ফিন্যান্স ও ব্যাংকিং

আপডেট : ২৬ মার্চ ২০২২, ১১:২৩ পিএম

ষষ্ঠ অধ্যায় : মূলধনী আয়-ব্যয় প্রাক্কলন

বহুনির্বাচনী

(গত সংখ্যার পর)

১২. ব্যবসায়ে নগদ বহিঃপ্রবাহের খাত হলো

i. চলতি ব্যয়            ii. মূলধনী ব্যয়      iii. নিট মুনাফা

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii                                 খ. i ও iii

গ. ii ও iii                                ঘ. i, ii ও iii

১৩. একটি বিনিয়োগ প্রকল্প বাতিল করা হয় কখন?

ক. গড় মুনাফার হার কাক্সিক্ষত হার থেকে বেশি হলে

খ. আন্তঃনগদ প্রবাহ বহিঃনগদ প্রবাহ থেকে কম হলে

গ. বহিঃনগদ প্রবাহ আন্তঃনগদ প্রবাহ থেকে বেশি হলে

ঘ. পে-ব্যাক সময় বেশি হলে

১৪. মূলধন বাজেটিং এ ব্যর্থতার দায় কাকে নিতে হয়?

ক. অর্থ বিনিয়োগকারীকে

খ. অর্থ ব্যবস্থাপককে

গ. ঋণদাতাকে

ঘ. প্রতিষ্ঠানের নিয়োজিত কর্র্মীকে

১৫. প্রকল্পে বিনিয়োগকৃত অর্থকে বার্ষিক নগদ প্রবাহ দিয়ে ভাগ করলে কী পাওয়া যায়?

ক. পে-ব্যাক সময়       খ. গড় মুনাফার হার

গ. নিট বর্তমান মূল্য                 ঘ. অভ্যন্তরীণ মুনাফার হার

১৬. মূলধন বাজেটিং প্রক্রিয়ার ধাপ নয় কোনটি?

ক. নগদ প্রবাহ প্রাক্কলন

খ. বাট্টার হার নির্ধারণ

গ. গড় মুনাফার হার নির্ধারণ

ঘ. মূলধন বাজেটিং নির্বাচন প্রয়োগ

১৭. নগদ আন্তঃপ্রবাহ ও নিট মুনাফার ব্যবধানকে কী বলা হয়?

ক. প্রারম্ভিক বিনিয়োগ                   খ. নগদ বহিঃপ্রবাহ

গ. মোট চলতি ব্যয়                        ঘ. মোট অবচয়

১৮. মূলধন বাজেটিংয়ের প্রয়োগ রয়েছে

i. স্থায়ী সম্পত্তির প্রতিস্থাপনে          ii. পণ্যের বৈচিত্রায়নে

iii. ব্যবসায় আধুনিকায়নে

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii                                 খ. i ও iii

গ. ii ও iii                                ঘ. i, ii ও iii

উত্তর

১২. ক, ১৩. ঘ, ১৪. খ, ১৫. ক, ১৬. গ, ১৭. ঘ, ১৮. ঘ

×
সর্বশেষ সর্বাধিক পঠিত