চকলেট পছন্দ করে না এমন মানুষ খুঁজে পাওয়াই দুষ্কর। ছোট থেকে বড় মোটামুটি সবাই খেতে ভালোবাসেন। চকলেট শুধু খেতেই মজা নয়, এর অনেক গুণও রয়েছে। আবার নির্দিষ্ট কিছু সময়ে চকলেট হতে পারে দারুণ উপকারী। জেনে রাখুন কিছু বিষয়
চকলেটের গুণ : চকলেট খেলে মস্তিষ্কে ডোপামিন হরমোন ক্ষরণ হয়। এই হরমোন মনে প্রফুল্লতা আনে। মেজাজ খারাপ বা উৎকণ্ঠায় তাই চকলেট খেলে মন হয়ে যায় ভালো। এ ছাড়া দুশ্চিন্তা কাটাতে চাইলেও চকলেট খেতে পারেন। ত্বক ভালো রাখতেও চকলেট কার্যকর। এ ছাড়া চকলেটে থাকা প্রচুর পরিমাণে ক্যালরি শরীরে দ্রুত শক্তির জোগান দেয়। চকলেটে থাকা বিশেষ কিছু উপাদান আমাদের রক্ত সার্কুলেশন বাড়াতে পারে। এতে শরীর যেমন সতেজ লাগে, আবার কর্মস্পৃহাও বাড়ে।
কখন খাবেন চকলেট : যখন-তখন চকলেট খাওয়া উচিত নয়। তবে ক্ষুধা পেলে চকলেট খেতে পারেন। কারণ চকলেটে থাকে প্রচুর ক্যালরি। ক্ষুধার সময় চকলেট খেলে প্রয়োজনীয় ক্যালরি পাবেন, আবার সতেজও লাগবে। মাইগ্রেনের ব্যথা শুরু হলেও চকলেট অনেক উপকার করতে পারে। এ ছাড়া যেসব কাজে মস্তিষ্কের শ্রম বেশি হয়, তা করতে করতে বা কাজ শেষে চকলেট খেলে ভালো উপকার পাবেন। তবে দিনে বেশি চকলেট খাবেন না। কারণ বেশি ক্যালরি আপনার ওজন বাড়িয়ে দিতে পারে।
