বিয়ের ৪ মাসের মাথায় ঘুমন্ত স্বামীকে শ্বাসরোধ করে হত্যা

আপডেট : ২৯ মার্চ ২০২২, ০৪:২০ এএম

যশোরের বাঘারপাড়া উপজেলায় লাল্টু মণ্ডলকে (২৫) শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে স্ত্রী সুরাইয়া খাতুনের (২১) বিরুদ্ধে। গত রবিবার রাত ১২টার দিকে উপজেলার দক্ষিণ শ্রীরামপুর গ্রামে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় গতকাল সোমবার সকালে পুলিশ সুরাইয়াকে গ্রেপ্তার করে। বিকেলে যশোরের জ্যেষ্ঠ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট পলাশ কুমার দালালের আদালতে হাজির করা হলে তার জবানবন্দি রেকর্ড করা হয়। এরপর বিচারক সুরাইয়াকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

বাঘারপাড়া থানার ওসি ফিরোজ উদ্দীন জানান, চার মাস আগে যশোর সদরের কেফায়েতনগর গ্রামের ইউনুছ মোল্যার মেয়ে সুরাইয়ার সঙ্গে লাল্টুর বিয়ে হয়। সম্প্রতি গয়না-সংক্রান্ত বিষয়ে ঝগড়া হলে স্ত্রীকে মারধর করেন লাল্টু। যশোর বিমান বাহিনীর ব্যাটম্যান (সৈনিকদের জুতাপলিশ) লাল্টু কয়েক দিন আগে ছুটিতে বাড়ি আসেন। আগের ক্ষোভ থেকে  বিয়ের ৪ মাসের মাথায় ঘুমন্ত স্বামীকে শ্বাসরোধ করে হত্যা

রবিবার রাতে সুরাইয়া ঘুমন্ত অবস্থায় লাল্টুকে প্রথমে বালিশচাপা ও পরে গলায় রশি বেঁধে শ্বাসরোধ করে হত্যা করেন বলে পুলিশকে জানিয়েছেন।

এরপর রাত ২টার দিকে শাশুড়িকে ঘুম থেকে ডেকে তার স্বামী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে জানান। এ সময় নিহতের মা ও বড় ভাই মনিরুজ্জামান মিন্টু ঘরে গিয়ে লাল্টুকে মেঝেতে অচেতন অবস্থায় পান। স্থানীয় চিকিৎসকের কাছে নিলে মৃত জানানো হয়। পরে পরিবার মামলা করলে সুরাইয়াকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করা হয়। বিচারকের কাছে স্বামীকে হত্যার স্বীকারোক্তি দিয়েছেন তিনি। লাশ যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলে জানান তিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত