ষষ্ঠ শ্রেণি : তথ্য ও যোগাযোগ প্রযুক্তি

আপডেট : ৩০ মার্চ ২০২২, ১২:০৭ এএম

পঞ্চম অধ্যায় : ইন্টারনেট পরিচিতি

বহুনির্বাচনী

(গত সংখ্যার পর)

৭. সার্চ ইঞ্জিন ব্যবহার করতে চাইলে যা করতে হবে

i. মেনুবার ওপেন করতে হবে

ii. ব্রাউজার ওপেন করতে হবে

iii. অ্যাড্রেস বারে সার্চ ইঞ্জিনের ঠিকানা লিখতে হবে

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii                                 খ. i ও iii

গ. ii ও iii                                ঘ. i, ii ও iii

৮. পৃথিবীর জনপ্রিয় সার্চ ইঞ্জিনগুলো হলো

i. গুগল                        

ii. ইয়াহু

iii. গুগল ক্রোম

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii                                 খ. i ও iii

গ. ii ও iii                                ঘ. i, ii ও iii

নিচের অনুচ্ছেদটি পড়ে ৯ ও ১০ নম্বর প্রশ্নের উত্তর দাও।

পৃথিবীর বিভিন্ন দেশের নাম, রাজধানীর নাম ও মুদ্রার নাম জানতে রানা ইন্টারনেটের সাহায্য নিল।

৯. রানা কোন সফটওয়্যারটির সাহায্য নেবে?

ক. অপেরা                                  খ. সার্চ ইঞ্জিন

গ. লিনাক্স                                   ঘ. রাউটিং

১০. রানার কাজটি করতে যা প্রয়োজন হবে

i. হার্ডওয়্যার                 

ii. কম্পিউটার

iii. ওয়েব ব্রাউজার

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii                                 খ. i ও iii

গ. ii ও iii                                ঘ. i, ii ও iii

নিচের অনুচ্ছেদটি পড়ে ১১ ও ১২ নম্বর প্রশ্নের উত্তর দাও।

সুজন তার বাসায় ইন্টারনেট সংযোগ নিয়েছে। এজন্য সে টেলিফোন লাইনের ব্যবহার করেছে। কিন্তু ইন্টারনেট সংযোগ নেওয়ার পরও সুজন ইন্টারনেট ব্যবহার করতে পারবে না। কেননা ইন্টারনেট ব্যবহার করতে, ইন্টারনেটে ঘুরে বেড়াতে তার একটি বিশেষ সফটওয়্যার প্রয়োজন হবে।

১১. সুজনের যে সফটওয়্যারটি প্রয়োজন হবে

ক. বিং                            খ. আঙ্ক

গ. ব্রাউজার                                 ঘ. লিনাক্স

১২. উল্লিখিত বিশেষ সফটওয়্যারটির উদাহরণ হলো

i. গুগল ক্রোম                

ii. ইয়াহু

iii. ইন্টারনেট এক্সপ্লোরার

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii                                 খ. i ও iii

গ. ii ও iii                                ঘ. i, ii ও iii

উত্তর

৭. গ, ৮. ক, ৯. খ, ১০. গ, ১১. গ, ১২. খ

×
সর্বশেষ সর্বাধিক পঠিত