নাটকে মোশাররফ-সারিকা জুটি

আপডেট : ৩০ মার্চ ২০২২, ১২:৩৮ এএম

আবারও নাটকে জুটি হলেন মোশাররফ করিম ও সারিকা সাবা। আসছে ঈদের ৭ পর্বের বিশেষ ধারাবাহিকে দেখা যাবে তাদের। গোলাম রাব্বানীর রচনা ও তুহিন হোসেনের পরিচালনায় নাটকটির নাম ‘হোয়াট ইজ লাভ’। নির্মাতা জানান, সম্প্রতি শ্যুটিং শেষ হয়েছে রোমান্টিক কমেডি গল্পের এই নাটকটির। এ নাটকে বিদেশফেরত একজন প্রবাসীর চরিত্রে দেখা যাবে মোশাররফ করিমকে আর বিয়ে পাগল একজন নারীর চরিত্রে সারিকা সাবা।  এনটিভির ঈদ অনুষ্ঠানমালায় নাটকটি ঈদের ৭ দিন প্রচারের কথা রয়েছে। বিশেষ এই ঈদ ধারাবাহিকটিতে আরও অভিনয় করেছেন সালাহউদ্দিন লাভলু, আহসান হাবিব নাসিম, রোবেনা রেজা জুঁই, মাইমুনা মম, শহিদুল্লাহ সবুজসহ অনেকেই।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত