অন্তত ৬ মাস পরপর দাঁত পরীক্ষা করা উচিত

আপডেট : ৩০ মার্চ ২০২২, ০২:৩০ এএম

দেশ রূপান্তর : সাধারণ মানুষ কীভাবে দাঁতের যত্ন নিতে পারে? তাদের কী করা উচিত?

ডা. নীতিশ কৃষ্ণ দাস : তিনটা মূল কাজ

ক) ব্রাশ করা বা সঠিক সময়ে ব্রাশ করা।

খ) ডেন্টাল ফ্লস করা।

গ) মাউথ ওয়াশ ব্যবহার : পানিও হতে পারে অথবা মেডিসিনও হতে পারে, কুলি করা। ধূমপানজাতীয় সবকিছু পরিহার করা। প্রতি ৬ মাস পরপর দাঁত পরীক্ষা করানো।

দেশ রূপান্তর : আমাদের সমাজে একটা কথা প্রচলিত আছে যে দাঁতে পোকা ধরে। আসলে ঘটনাটা কী?

ডা. নীতিশ কৃষ্ণ দাস : দাঁতে পোকা হয় না। খাবারের মাধ্যমে এক ধরনের অ্যাসিড হয় যা দাঁত ক্ষয় করে। এছাড়া ক্যাভিটি হয়।

দেশ রূপান্তর : আমাদের কথার সূত্র ধরেই জানতে চাচ্ছি দাঁতের সেনসিটিভিটি বর্তমান সময়ের দাঁত সম্পর্কিত সবচেয়ে আলোচিত বিষয়। কীভাবে বুঝব আমার দাঁতে সেনসিটিভিটি আছে? আর কীভাবেই এর থেকে সুস্থতা লাভ করা যায়?

ডা. নীতিশ কৃষ্ণ দাস : দাঁত শিরশির করা হলো দাঁতের সেনসিটিভিটি। এ সমস্যায় ঠা-া বা গরম কিছু খেলেও দাঁতে শিরশির অনুভূতি হয়। টক বা মিষ্টি খেলেও অস্বস্তিকর অনুভূতি হতে পারে। প্রতি তিনজন প্রাপ্তবয়স্কের মধ্যে একজন দাঁতের সেনসিটিভিটি সমস্যায় ভোগেন। প্রতি বছর যদি অন্তত দুবার ডেন্টিস্টের কাছে যান তাহলে এ রোগটি প্রাথমিক স্তরে নির্ণয় করা সম্ভব। আর অবশ্যই অ্যান্টি সেনসিটিভিটি টুথপেস্ট ব্যবহার করতে হবে।

দেশ রূপান্তর : তাহলে কি শুধু অ্যান্টি সেনসিটিভিটি টুথপেস্ট ব্যবহারে সচেতন হলেই হবে, নাকি এ ক্ষেত্রে টুথব্রাশেরও কোনো ভূমিকা রয়েছে?

ডা. নীতিশ কৃষ্ণ দাস : অবশ্যই টুথপেস্টের ভূমিকা আছে, ভালো মানের টুথপেস্ট যেমন সেনসিটিভ এক্সপার্ট বাই পেপসোডেন্ট এবং ভালোমানের টুথব্রাশ ব্যবহার করতে হবে যেগুলো দাঁতের শিরশির অনুভূতি কমিয়ে দেয়। টুথব্রাশে অবশ্যই দুটি বিষয় মাথায় রাখতে হবে। টুথব্রাশটি ভার্জিন ম্যাটিরিয়ালে তৈরি হতে হবে এবং নরম ব্রিসলযুক্ত কি না তা দেখে নিশ্চিত হতে হবে।

দেশ রূপান্তর : বাংলাদেশ ডেন্টাল সোসাইটি বাংলাদেশের ডেন্টিস্ট্রি কমিউনিটিতে অন্যতম বৃহত্তম সংগঠন। সংগঠনটির একজন সম্মানিত সদস্য হিসেবে আপনি যদি ওরাল হেলথ নিয়ে আপনাদের ভূমিকা নিয়ে কিছু বলতেন।

ডা. নীতিশ কৃষ্ণ দাস : বাংলাদেশের সবখানে ওরাল হেলথকেয়ার সুবিধা পৌঁছে দিতে বাংলাদেশ ডেন্টাল সোসাইটি একটানা কাজ করে যাচ্ছে। পেপসোডেন্টের উদ্যোগে দেশজুড়ে লাখ লাখ মানুষের কাছে পৌঁছে যাচ্ছে প্রায় তিন হাজার ডেন্টিস্ট। স্কুলের শিশু থেকে শুরু করে প্রবীণ সবাইকে সেবা দিতে ফ্রি ডেন্টাল ক্যাম্প করা হচ্ছে। এছাড়া ডেন্টিস্ট উইদ অ্যা হার্ট প্রোগ্রাম ও সায়েন্টিফিক সেমিনারসহ নানা কার্যক্রম ও ক্যাম্পেইন চালানো হচ্ছে।

দেশ রূপান্তর : যাদের ইতিমধ্যে দাঁতের ক্ষয় (শিরশির) অনুভূতি শুরু হয়েছে, তাদের ক্ষেত্রে আপনার পরামর্শ কী হবে?

ডা. নীতিশ কৃষ্ণ দাস : ভালো পেস্ট ব্যবহার করতে হবে। ঠিকমতো ব্রাশ না করা এবং জোরে জোরে শক্ত ব্রিসলযুক্ত টুথপেস্ট দিয়ে ব্রাশ করলে দাঁতের ক্ষয় (শিরশির) শুরু হয়। এ ক্ষেত্রে সঠিক নিয়মে ব্রাশ করতে হবে। এছাড়া পান-সুপারি খাওয়ার অভ্যাস ত্যাগ করা উচিত।

দেশ রূপান্তর : দাঁতের ও মুখের রোগ প্রতিরোধে কী করণীয়? প্রাথমিক পর্যায়ে দাঁতের রোগ নির্ণয়ের জন্য কদিন পরপর দাঁতের চিকিৎসকের কাছে যেতে হবে?

ডা. নীতিশ কৃষ্ণ দাস : সঠিকভাবে ব্রাশ করা, বারবার কুলি করা, ম্যাসাজ করা এবং প্রচুর পরিমাণে পানি খেলে দাঁতের ও মুখের রোগ প্রতিরোধ করা যায়। এছাড়া রোগ হলেও যে প্রাথমিক পর্যায়ে নির্ণয় করে চিকিৎসা করা যায় সেজন্য ৬ মাস পরপর চিকিৎসকের পরামর্শ নিতে হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত