খুলনার ১৫ জেলায় তেল সরবরাহ বন্ধ

আপডেট : ৩০ মার্চ ২০২২, ০২:৩১ এএম

এক নেতার ওপর হামলার প্রতিবাদে কর্মবিরতিতে গিয়েছে খুলনার ট্যাঙ্কলরি শ্রমিক ইউনিয়ন। এতে খুলনা ও ফরিদপুর অঞ্চলের ১৫টি জেলায় তেল সরবরাহ বন্ধ হয়ে গেছে। গত মঙ্গলবার সকাল ৮টা থেকে শুরু হয়েছে ট্যাঙ্কলরি শ্রমিক ইউনিয়ন এ কর্মবিরতি। শ্রমিকরা পদ্মা-মেঘনা-যমুনা, তিনটি ডিপো থেকেই তেল পরিবহন বন্ধ রেখেছেন।

খুলনা বিভাগীয় ট্যাঙ্কলরি শ্রমিক ইউনিয়নের সভাপতি মীর মোকসেদ আলী জানান, সোমবার দুপুরে কাশিপুর বাংলার মোড়ে সন্ত্রাসীরা হামলা চালিয়ে ইউনিয়নের লাইন সম্পাদক আল আমিনকে গুরুতর জখম করে। তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনার প্রতিবাদে শ্রমিকরা যে যেখানে ছিলেন, সেখানেই গাড়ি রেখে প্রতিবাদ শুরু করেন। নগরের নতুন রাস্তার মোড়ে বেলা একটা থেকে শ্রমিকরা সড়ক অবরোধ করেন। তবে প্রশাসনের আশ্বাসে বিকেল ৪টায় অবরোধ তুলে নেওয়া হয়। আসামিদের গ্রেপ্তারের দাবিতে মঙ্গলবার সকাল থেকে কর্মসূচি শুরু হয়েছে।

মীর মোকসেদ আলী বলেন, সকাল থেকে পদ্মা-মেঘনা-যমুনা ডিপো থেকে তেল উত্তোলন বন্ধ রয়েছে। হামলাকারীদের শাস্তির আওতায় না আনা পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য এ কর্মসূচি চলবে। খালিশপুর থানার ওসি মো. কামাল হোসেন বলেন, এ ঘটনায় আল আমিনের ভাই জাহাঙ্গীর গতকাল রাতে মামলা করেছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত