প্রতিরক্ষা মন্ত্রণালয়, গণভবন কমপ্লেক্স
পদ ও যোগ্যতা : সাঁট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর ২ জন। স্নাতক বা সমমান ডিগ্রি। কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত। সাঁটলিপিতে গতি প্রতি মিনিটে ইংরেজিতে ৭০ এবং বাংলায় ৪৫ শব্দ থাকতে হবে। টাইপের ক্ষেত্রে প্রতি মিনিটে কমপক্ষে বাংলায় ৩০ এবং ইংরেজিতে ২৫ শব্দের গতি থাকতে হবে। বেতনক্রম : ১১০০০-২৬৫৯০ টাকা। ১ মার্চ ২০২২ তারিখে সাধারণ প্রার্থীদের বয়স ১৮ থেকে ৩০ বছর। মুক্তিযোদ্ধা ও প্রতিবন্ধী কোটার ক্ষেত্রে ১৮ থেকে ৩২ বছর। সাঁটমুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর পদেও বিভাগীয় প্রার্থীর বেলায় বয়স সর্বোচ্চ ৪০ বছর। (http://mod.teletalk.com.bd) এই ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন জমা দেওয়া যাবে ৭ এপ্রিল ২০২২ বিকেল ৫টা পর্যন্ত। নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন পদ্ধতিসহ অন্যান্য দরকারি তথ্য জানা যাবে (www.mod.gov.bd এই ওয়েবসাইট থেকে। যোগাযোগ : প্রতিরক্ষা মন্ত্রণালয়, গণভবন কমপ্লেক্স, শেরেবাংলা নগর, ঢাকা।
সূত্র : বাংলাদেশ প্রতিদিন, ১০ মার্চ ২০২২, পৃষ্ঠা ১০
ডাক ও টেলিযোগাযোগ ও
তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়
পদ ও যোগ্যতা : কম্পিউটার অপারেটর ১ জন। বিজ্ঞান বিভাগে স্নাতক (সম্মান) বা সমমান ডিগ্রি। কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত। টাইপের ক্ষেত্রে প্রতি মিনিটে কমপক্ষে বাংলায় ৩০ এবং ইংরেজিতে ২৫ শব্দের গতি থাকতে হবে। বেতনক্রম : ১১০০০-২৬৫৯০ টাকা। ক্যাশিয়ার ১ জন। বাণিজ্য বিভাগে স্নাতক ডিগ্রি পাস এবং কম্পিউটারের কাজে অভিজ্ঞ। বেতনক্রম: ১০২০০-২৪৬৮০ টাকা। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক ২ জন। এইচএসসি বা সমমান পাস। কম্পিউটার টাইপের ক্ষেত্রে প্রতি মিনিটে কমপক্ষে বাংলায় ২০, ইংরেজিতে ২০ শব্দের গতি থাকতে হবে। বেতনক্রম : ৯৩০০-২২৪৯০ টাকা। অফিস সহায়ক ১৭ জন। এসএসসি বা সমমান পাস। বেতনক্রম : ৮২৫০-২০০১০ টাকা। ১ মার্চ ২০২২ তারিখে সাধারণ প্রার্থীদের বয়স ১৮ থেকে ৩০ বছর। মুক্তিযোদ্ধা ও প্রতিবন্ধী কোটার ক্ষেত্রে ১৮ থেকে ৩২ বছর। সাঁট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর ও অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের বিভাগীয় প্রার্থীর বেলায় বয়স সর্বোচ্চ ৪০ বছর। (http://mora.teletalk.com.bd) এই ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন জমা দেওয়া যাবে ৯ এপ্রিল ২০২২ বিকেল ৫টা পর্যন্ত। নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন পদ্ধতিসহ অন্যান্য দরকারি তথ্য জানা যাবে (www.mora.gov.bd) এই ওয়েবসাইট থেকে। যোগাযোগ : প্রতিরক্ষা মন্ত্রণালয়, গণভবন কমপ্লেক্স, শেরেবাংলা নগর, ঢাকা।
সূত্র : যুগান্তর, ৮ মার্চ ২০২২, পৃষ্ঠা ১৩
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি
বিশ্ববিদ্যালয়, সিলেট
পদ ও যোগ্যতা : নৃবিজ্ঞান বিভাগের জন্য সহযোগী অধ্যাপক ১ জন। বেতনক্রম : ৫০০০০-৭১২০০ টাকা। নির্ধারিত আবেদন ফরম, শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার দরকারি তথ্য পাওয়া যাবে বিশ্ববিদ্যালয়ের এই (www.sust.edu) ওয়েবসাইটে। রেজিস্ট্রার, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সিলেট-এই ঠিকানায় দরকারি সব সনদসহ আবেদন জমা দেওয়ার শেষ তারিখ ২৫ এপ্রিল অফিস চলাকালীন পর্যন্ত।
সূত্র : ইত্তেফাক, ১১ মার্চ ২০২২, পৃষ্ঠা ১৩
গ্রন্থনা : আনিকা তাহসিন
