বাংলাদেশের ১৬ কোটি মানুষ যেন জীবন বীমা সম্পর্কে আরও সহজে জানতে পারে সেজন্য দেশে প্রথম বারের মতো ‘হ্যালো বীমা’ শীর্ষক টোল-ফ্রি হটলাইন চালু করেছে মেটলাইফ বাংলাদেশ। টেলিফোন বা মোবাইল কানেকশন আছে এমন যে কেউ হ্যালো বীমায় যোগাযোগ করে জীবন বীমা ও এর সুবিধা সম্পর্কিত যেকোনো জিজ্ঞাসার উত্তর পাবেন। প্রতি সপ্তাহের রবি থেকে বৃহস্পতিবার সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত টোল-ফ্রি ০৮০০০০১৬৩৪৪ নম্বরে ডায়াল করে হ্যালো বীমা হটলাইন সেবা পাওয়া যাবে।বিজ্ঞপ্তি
×
