কেনাকাটা সহজ করতে দারাজের ‘রমজান বাজার’

আপডেট : ৩১ মার্চ ২০২২, ০৩:৪৬ এএম

আসন্ন রমজান মাসকে সামনে রেখে ক্রেতা সাধারণের নিত্যপ্রয়োজনীয় পণ্যের কেনাকাটা আরেকটু সহজ করতে দেশের শীর্ষস্থানীয় ই-কমার্স প্ল্যাটফর্ম দারাজ বাংলাদেশ(http://daraz.com. bd)  চালু করেছে অনলাইন গ্রোসারি শপিং ক্যাম্পেইন ‘রমজান বাজার’।

‘রমজান বাজার’ ক্যাম্পেইনের আওতায় গ্রোসারি শপিংয়ে রয়েছে ৭০০ টাকা পর্যন্ত ভাউচার মূল্যছাড়সহ আকর্ষণীয় সব অফার। এছাড়া বিকাশ-পেমেন্টে পাচ্ছেন ১৫ শতাংশ ক্যাশব্যাক এবং আরও অনেক পেমেন্ট পার্টনার অফার। এ প্রসঙ্গে দারাজ বাংলাদেশের চিফ মার্কেটিং অফিসার (সিএমও) মো. তাজদিন হাসান বলেন, “আমাদের ‘রমজান বাজার’ ক্যাম্পেইনের মাধ্যমে ক্রেতারা ডিসকাউন্ট কুুপন ও ভাউচার ব্যবহারের মাধ্যমে সুলভ মূল্যে তাদের নিত্যপ্রয়োজনীয় পণ্য কিনতে পারবেন।”

দারাজ বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মোস্তাহিদল হক বলেন, আসন্ন রমজান মাসকে সামনে রেখে ‘রমজান বাজার’ ক্যাম্পেইনের দারুণ সব অফারের মাধ্যমে আমরা ক্রেতা সাধারণের স্বাচ্ছন্দ্য নিশ্চিত করার চেষ্টা করেছি। বিজ্ঞপ্তি

×
সর্বশেষ সর্বাধিক পঠিত