ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের কুলাউড়া উপজেলার রবিরবাজার আউটলেট সিলেট জোনের ‘শ্রেষ্ঠ আউটলেট’ হিসেবে পুরস্কৃত হয়েছে। রবিরবাজার আউটলেটকে ব্যাংকের অ্যাকাউন্ট খোলা ও ডিপোজিট বৃদ্ধিতে সিলেট জোনের মধ্যে শ্রেষ্ঠত্ব অর্জন করায় ‘অ্যাওয়ার্ড’ প্রদান করা হয়।
গত সোমবার ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ মনিরুল মাওলার কাছ থেকে শ্রেষ্ঠ আউটলেট হিসেবে অ্যাওয়ার্ড গ্রহণ করেন রবিরবাজার আউটলেটের ইনচার্জ মো. জাকির হোসেন। সিলেট শহরে হোটেল স্টার প্যাসিফিক ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের সিলেট জোনের ‘ব্যবসায় উন্নয়ন সম্মেলনে’ এ অ্যাওয়ার্ড প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন কুলাউড়া শাখা ব্যবস্থাপক ও এফএভিপি মুহাম্মদ আনসার উদ্দীন (সিডিসিএস)। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ওমর ফারুক খান। অনুষ্ঠানে প্রধান কার্যালয়ের ঊর্ধ্বতন নির্বাহীরাসহ সিলেট জোনের ২১টি শাখাপ্রধান ও ১২৯টি আউটলেটের স্বত্বাধিকারী উপস্থিত ছিলেন।
