পল্টনে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল ব্যবসায়ীর

আপডেট : ৩১ মার্চ ২০২২, ০৫:১৬ এএম

রাজধানীর পল্টনে রাজউক ভবনের সামনে ট্রাকের ধাক্কায় আব্দুল মান্নান সোহাগ (২৬) নামে এক মুরগি ব্যবসায়ী মারা গেছেন। প্রত্যক্ষদর্শী ভ্যানচালক আব্দুর রহিম জানান, মঙ্গলবার রাত ৩টার দিকে তার ব্যাটারিচালিত রিকশাভ্যানে মুরগি নিয়ে খিলগাঁওয়ে তিলপাপাড়া এলাকায় যাচ্ছিলেন ব্যবসায়ী সোহাগ। রাজউক ভবনের সামনে এলে হঠাৎ পেছন দিক থেকে একটি ট্রাক ভ্যানটিকে ধাক্কা দেয়। এতে ভ্যান থেকে রাস্তায় ছিটকে পড়ে সোহাগ গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পল্টন থানার এসআই বোরহানউদ্দিন জানান, নিহত সোহাগের গ্রামের বাড়ি নোয়াখালী জেলার সোনাইমুড়ী থানার মধ্য ওমরনগর এলাকায়। তার বাবার নাম মো. মোস্তফা। খিলগাঁও থানার তিলপাড়া ২৮২ নম্বর বাড়িতে ভাড়া থাকতেন তিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত