পাকিস্তানের সাবেক পেসার উমর গুলকে বোলিং কোচ ও পরামর্শক হিসেবে নিয়োগ দিয়েছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)।
৪ এপ্রিল আবুধাবিতে আফগান শিবিরে যোগ দেবেন ৩৭ বছর বয়সী তারকা। খবর পাকিস্তান ক্রিকেটের।
পাকিস্তানের হয়ে এই ডানহাতি পেসার ৪০০ উইকেট নিয়েছেন। গুল জানান, তিন সপ্তাহের জন্য এসিবির সঙ্গে প্রাথমিক চুক্তিতে পৌঁছেছেন তিনি। তবে এই চুক্তি বাড়ার সম্ভাবনাও রয়েছে।
উমর গুল বলেন, ‘পিএসএল, কেপিএল, এলপিএল ও ঘরোয়া ক্রিকেটে কোচিংয়ের পর, জাতীয় দলে সহায়তা করতে পারা আনন্দের। আমার অভিজ্ঞতা দিয়ে আফগান বোলারদের সাহায্য করার সর্বোচ্চ চেষ্টা করব।’
প্রসঙ্গত, কয়েকদিন আগে আফগানিস্তান জাতীয় ক্রিকেট দলের প্রধান কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন সাবেক ইংলিশ ব্যাটার গ্রাহাম থর্প।
