পানি পানের সঠিক নিয়ম

আপডেট : ০২ এপ্রিল ২০২২, ০১:৩৮ এএম

শরীর সুস্থ রাখতে স্বাস্থ্যকর খাবারের পাশাপাশি পর্যাপ্ত পানি পান করা অত্যন্ত জরুরি। জেনে নিন পানি পানের সঠিক নিয়ম

 বোতল বা গ্লাস থেকে ঢকঢক করে পানি পান সঠিক পদ্ধতি নয়। এতে অনেক সময় পেট ফুলে থাকে। ফলে শরীরে অস্বস্তি হয়, কিছু খেতে ইচ্ছে হয় না। কিন্তু গ্লাসে পানি নিয়ে আস্তে আস্তে পানি পান করলে শরীর হাইড্রেট থাকে এবং কোনো অস্বস্তি অনুভূত হয় না।

 তাড়াহুড়ো করে কিংবা দাঁড়িয়ে পানি পানের অভ্যাস স্বাস্থ্যের মারাত্মক ক্ষতিকর। এতে কিডনির সমস্যা, স্নায়ু উত্তেজিত হওয়া এমনকি আর্থ্রাইটিসেও ভুগতে পারেন। তাই বসে ছোট ছোট চুমুকে পানি পান করুন।

 গরমে অনেকেরই ঠান্ডা পানি পানের অভ্যাস থাকে। এ অভ্যাস একেবারেই ভালো নয়। সকালে ঠান্ডা পানি একেবারেই পান করবেন না। ঠান্ডা পানি আপনার ইন্দ্রিয়গুলোকে ধাক্কা দিতে পারে এবং পাচক রসকে মেরে ফেলে। এ ছাড়া বিভিন্ন অঙ্গে রক্ত চলাচলে বাধা দেয়। ফলে কোষ্ঠকাঠিন্যের সমস্যা হতে পারে। তাই রুম টেম্পারেচরে থাকা পানি খাওয়াই ভালো। প্রয়োজনে হালকা গরম পানি পান করুন। চাইলে লেবু ও মধু মিশিয়ে হালকা গরম পানি পান করতে পারেন। ওজন নিয়ন্ত্রণে, চর্বি কমাতে, হজমশক্তি বাড়াতে এবং ব্যথা দূর করতে গরম পানি দারুণ কার্যকর।

 যখনই তেষ্টা পাবে তখনই পানি পান করুন। অসুস্থ হলে বেশি করে পান করুন। খাওয়ার ৩০ মিনিট আগে এবং খাওয়ার ৩০ মিনিট পর পনি পান করুন। খাওয়ার সময় পানি পান ভালো নয়।

 সকালে উঠেই অনেকটা পানি পান করবেন না। এতে গা-গোলানো ভাব হতে পারে। কারণ রাতের খাবারের পর অনেকক্ষণ পেট খালি থাকে। ভরা পেট বা খালি পেট, এই দুই সময়েই অনেক পানি খেলে বমি হয়ে যেতে পারে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত