১৯০১ সালের পর সবচেয়ে উষ্ণতম মার্চ মাস দেখেছে ভারত। ১২১ বছরের ইতিহাসে গত মার্চে দেশটিতে সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে ১.৮৬ ডিগ্রি সেলসিয়াস বেশি ছিল। গতকাল শনিবার ভারতের আবহাওয়া দপ্তরের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, ভারতে গত মার্চ মাসে স্বাভাবিক তাপমাত্রা সর্বোচ্চ তাপমাত্রার চেয়ে গড়ে ১ দশমিক ৮৬ ডিগ্রি সেলসিয়াস বেশি ছিল। একই সময়ে দেশটিতে গড় সর্বনি¤œ তাপমাত্রা ছিল স্বাভাবিকের চেয়ে ১ দশমিক ৩৭ ডিগ্রি সেলসিয়াস বেশি। প্রতিবেদনে বলা হয়েছে, সারা দেশে গড় বৃষ্টিপাতও ওই মাসে দীর্ঘ সময়ের গড় বৃষ্টিপাতের তুলনায় ৭১ শতাংশ কম হয়েছে। এর আগে আবহাওয়া দপ্তর বলেছিল, ১৯০১ সালের পর ভারতের ইতিহাসে পঞ্চম উষ্ণতম বছর ছিল ২০২১ সাল। তবে মার্চের আবহাওয়ার গতিপ্রকৃতি দেখে ২০২২ সাল উষ্ণতার নতুন রেকর্ড গড়তে পারে বলে ধারণা করছেন দেশটির আবহাওয়াবিদদের অনেকেই।
×
