দশ বছরে শিল্পে গ্যাসের দাম প্রায় দ্বিগুণ বেড়েছে। এখন নতুন করে দাম বাড়ানো হলে আরও বিপাকে পড়বে গ্যাসনির্ভর সিরামিক শিল্প। পণ্যের উৎপাদন ব্যয় বেড়ে গিয়ে প্রতিযোগিতা সক্ষমতা হারাবে এই শিল্প। ফলে বড় ঝুঁকির মুখে পড়বে হাজার হাজার কোটি টাকা বিনিয়োগের সিরামিক খাত। গতকাল রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ সিরামিক ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিসিএমইএ) আয়োজিত এক অনুষ্ঠানে বিসিএমইএ সভাপতি বলেন, সিরাজুল ইসলাম বলেন, গ্যাসের মূল্যবৃদ্ধির সঙ্গে স্বয়ংক্রিয়ভাবেই তৈরি পণ্যের মূল্য বৃদ্ধি পায়। কিন্তু বিদেশি পণ্যের সঙ্গে মূল্য প্রতিযোগিতার কারণে দেশীয় তৈরি পণ্যের মূল্য ইচ্ছামতো বাড়ানো যায় না। ফলে উৎপাদককে আর্থিক ক্ষতির সম্মুখীন হতে হয়।
×
