পদোন্নতি পেয়ে চতুর্থ প্রজন্মের পদ্মা ব্যাংক লিমিটেডের নতুন উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) হয়েছেন জাবেদ আমিন। তিনি সিওও (চিফ অপরেটিং অফিসার) এবং ঈঅগখঈঙ হিসেবে ব্যাংকের অপারেশন্স এবং অ্যান্টি মানি লন্ডারিং ডিভিশন পরিচালনা করবেন।
জাবেদ আমিন ২০১৮ সালের ডিসেম্বরে পদ্মা ব্যাংকে বিজনেস হেড হিসেবে যোগ দেন। এ.এন. জেড গ্রিন্ডলেজ ও স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক দিয়ে ব্যাংকিং ক্যারিয়ার শুরু করেন তিনি। সুদীর্ঘ ক্যারিয়ারে ব্র্যাক ব্যাংক, দ্যা সিটি ব্যাংক ও সোশ্যাল ইসলামী ব্যাংকে মেধা কাজে লাগিয়ে অবদান রেখেছেন বিভিন্ন খাতে।
পেশাগত জীবনের অবসরে জাবেদ আমিন সাহিত্যচর্চায় নিয়োজিত রয়েছেন প্রায় তিন দশক ধরে, তার রয়েছে পাঠক সমাদৃত ও বহুল পঠিত আটটি প্রকাশনা। বিজ্ঞপ্তি
