সংসদে নসরুল

এলএনজিতে ভর্তুকি ৪ হাজার কোটি টাকা

আপডেট : ০৪ এপ্রিল ২০২২, ০৫:৩০ এএম

চলতি অর্থবছর (২০২১-২২) তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানিতে পেট্রোবাংলাকে ৪ হাজার কোটি টাকা ভর্তুকি দেওয়া হয়েছে বলে বিদ্যুৎ, জ¦ালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ জানিয়েছেন। গতকাল রবিবার জাতীয় সংসদের অধিবেশনে সরকারি দলের চট্টগ্রাম-১১ আসনের সাংসদ এম আবদুল লতিফের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

প্রতিমন্ত্রী বলেন, চলতি অর্থবছরে এলএনজি আমদানি খাতে সর্বশেষ হিসাব অনুযায়ী পেট্রোবাংলার মোট ভর্তুকি চাহিদার পরিমাণ ছিল ২৩ হাজার ৩৬৭ কোটি ৪৮ লাখ টাকা। এর মধ্যে জাতীয় রাজস্ব বোর্ডের কাছে পেট্রোবাংলার বকেয়া ভ্যাট ও অগ্রিম আয় কর (এআইটি) অন্তর্ভুক্ত ছিল ৭ হাজার ৩২১ কোটি ৪৮ লাখ টাকা, অর্থাৎ শুধু এলএনজির দাম এবং এলএনজিকে পুনরায় গ্যাসে রূপান্তরের মাশুলসহ পেট্রোবাংলার ভর্তুকির চাহিদা ১৬ হাজার ৪৬ কোটি টাকা।

স্পট মার্কেট থেকে আমদানিকৃত এলএনজির জন্য অর্থ সংস্থান বেশি প্রয়োজন হওয়ায় ভর্তুকির পরিমাণ অন্যান্য বছর থেকে বেড়েছে। আমদানিকৃত এলএনজির মূল্য বিশ^বাজারে তেলের মূল্যের সঙ্গে সম্পর্কিত হওয়ায় এবং তেলের দাম বেড়ে ব্যারেলপ্রতি প্রায় ১২০ মার্কিন ডলার হওয়ায় এলএনজির দামও বেড়ে গেছে।

বর্তমানে প্রায় ১১ দশমিক ৫০ মার্কিন ডলার প্রতি মিলিয়ন ব্রিটিশ থার্মাল ইউনিট হিসাবে দীর্ঘমেয়াদি চুক্তির আওতায় এলএনজি আমদানি করা হচ্ছে। অন্যদিকে স্পট মার্কেট থেকে সর্বশেষ প্রতি মিলিয়ন ব্রিটিশ থার্মাল ইউনিট ৩৬ দশমিক ৭০ মার্কিন ডলার দরে এলএনজি আমদানি করা হয়েছে। রাশিয়া ও ইউক্রেন যুদ্ধ পরিস্থিতিতে বর্তমানে বৈশি^ক গ্যাসের বাজার অস্থিতিশীল।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত