‘এমডি অব দ্য ইয়ার’ অ্যাওয়ার্ড পেলেন দিলীপ কুমার আগরওয়ালা

আপডেট : ০৪ এপ্রিল ২০২২, ০৫:৪২ এএম

‘এমডি অব দ্য ইয়ার’ অ্যাওয়ার্ড পেলেন ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক দিলীপ কুমার আগরওয়ালা। গত ৩০ মার্চ দুবাইয়ের কনরাড সেন্টারে এক অনুষ্ঠানে এই সম্মাননা তার হাতে তুলে দেওয়া হয়। বাংলাদেশে ক্রমাগত ও দ্রুত বর্ধনশীল জুয়েলারি ব্র্যান্ডের কর্ণধার হিসেবে এই  অ্যাওয়ার্ড পেলেন তিনি।

আন্তর্জাতিক রিটেইল জুয়েলার ম্যাগাজিনের সমীক্ষা অনুযায়ী, বাংলাদেশের জুয়েলারি সেক্টরে অসামান্য অবদানের জন্য ও জুয়েলারি ব্র্যান্ড ইমেজ তৈরির জন্য দিলীপ কুমারকে এই সম্মাননা দেওয়া হয়।

অনুষ্ঠানে ইন্ডিয়া, সংযুক্ত আরব আমিরাত, মিসর, জর্দান, মালয়েশিয়া, সিঙ্গাপুর, শ্রীলঙ্কা ও বাংলাদেশসহ ১৫০টিরও অধিক প্রথম সারির জুয়েলারি প্রতিষ্ঠানের কর্তাব্যক্তিরা উপস্থিত ছিলেন।

সম্মাননা অনুষ্ঠানে রিটেইল জুয়েলার ম্যাগাজিনের পাশাপাশি সার্বিক সহযোগিতায় ছিল জেমস অ্যান্ড জুয়েলারি এক্সপোর্ট কাউন্সিল অব ইন্ডিয়া, দুবাই জুয়েলারি গ্রুপ, পিজিআইসহ অন্যান্য প্রতিষ্ঠান। বিজ্ঞপ্তি

×
সর্বশেষ সর্বাধিক পঠিত