I didn’t mean to + (verb)
কিছু সহজ কাঠামোর বাক্য আয়ত্ত করার মাধ্যমেই আমরা স্বতঃস্ফূর্ত ইংরেজিতে কথা বলতে পারি। আজ আমরা ও I didn’t mean to + (verb) গঠনের বাক্যের বিভিন্ন ব্যবহারের মাধ্যমে দৈনন্দিন জীবনের কথোপকথনে এদের কীরূপ ব্যবহার হতে পারে তা জানব।
‘didn’t’ ’ শব্দটি ‘did not’ ’ শব্দের একটি খণ্ডিত রূপ। I didn’t mean to + (verb গঠনের বাক্য ব্যবহারের মাধ্যমে বক্তা তার পূর্বের কৃতকর্মের জন্য যে লজ্জিত, অনুতপ্ত বা দুঃখিত তা অপরকে জানায়। এই অনাকাক্সিক্ষত কাজটি শারীরিক, মানসিক বা মৌখিকভাবেও হয়ে থাকতে পারে।
Examples
1. I didn’t mean to hurt your feelings.
2. I didn’t mean to call you so late.
3. I didn’t mean to lie about what happened.
4. I didn’t mean to embarrass you.
5. I didn’t mean to stay out so late.
6. I did not mean to say those things.
7. I did not mean to leave you out.
8. I did not mean to make you confused.
9. I did not mean to think you were involved.
10. I did not mean to cause trouble
