আন্তর্জাতিক ক্রিকেটে গতকাল শেষ ইনিংস খেলে ফেললেন নিউজিল্যান্ডের কিংবদন্তি ব্যাটার রস টেইলর। নেদারল্যান্ডসের বিপক্ষে হ্যামিল্টনে তৃতীয় ওয়ানডেতে ১৬ বলে ১৪ রান করেন তিনি। নিউজিল্যান্ডের ইনিংসের ৩৯তম ওভারে মার্টিন গাপটিল ১০৬ রানে আউট হন। এরপর উইকেটে নামেন টেইলর। তাকে ‘গার্ড অব অনার’ দেন নেদারল্যান্ডসের ক্রিকেটাররা। দলীয় ২৫৩ রানে ভ্যান বিকের বলে আউট হন টেইলর। সঙ্গে শেষ হয় ১৬ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ার। প্যাভিলিয়নে ফেরার সময় দর্শকরা উঠে দাঁড়িয়ে তাকে করতালির মাধ্যমে অভিনন্দন জানান। ইন্টারনেট
×
