শরীয়তপুরে পাঁচ বছরের শিশুর মরদেহ উদ্ধার

আপডেট : ০৪ এপ্রিল ২০২২, ১১:০৭ পিএম

শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার সখিপুর থেকে হাবিব উল্লাহ মোল্লা (৫) নামের এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সোমবার সকালে সখিপুর থানার উত্তর তারাবুনিয়া চেয়ারম্যান বাজার পাবলিক টয়লেটের পাশ থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।

নিহত হাবিব উল্লাহ মোল্লা উত্তর তারাবুনিয়া এলাকার রাজ্জাক আলী মোল্লার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানায়, সম্প্রতি মা-বাবার বিচ্ছেদ হওয়ার পর হাবিব উল্লাহ তার নানাবাড়ি উত্তর তারাবুনিয়া এলাকায় থাকত। গত রবিবার সন্ধ্যায় বাড়ি থেকে বের হয়ে আর ফেরেনি হাবিব উল্লাহ। পরে গতকাল সোমবার সকালে গ্রাম পুলিশ উত্তর তারাবুনিয়া  চেয়ারম্যান বাজার পাবলিক টয়লেটের পাশে শিশুটির মরদেহ দেখতে পেয়ে সখিপুর থানা পুলিশকে খবর দেয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত