চট্টগ্রাম কারাগারে দুই হাজতির মৃত্যু

আপডেট : ০৫ এপ্রিল ২০২২, ০৭:০৩ এএম

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের দুই বন্দির মৃত্যু হয়েছে। গতকাল সোমবার ভোরে অসুস্থ দুই বন্দিকে কারাগার থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন। তারা হলেন চন্দনাইশের ধোপাছড়ি ইউনিয়নের চিরিংঘাটা এলাকার রফিক উদ্দিন (৫৪) ও একই থানার হাছনদ-ি এলাকার বাবুল মিয়া (৩৪)।

পাঁচলাইশ থানার পরিদর্শক (তদন্ত) সাদেকুর রহমান বলেন, কারা অভ্যন্তরে ভোরে অসুস্থ হয়ে পড়েন বন্দি রফিক উদ্দিন। ভোর ৫টার দিকে তাকে চমেক হাসপাতালের ওয়ান স্টপ ইমার্জেন্সি সার্ভিস সেন্টারে আনা হলে ১২ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ভোর ৫টা ৩৭ মিনিটের দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। একইভাবে বাবুল মিয়াকে ভোর ৬টার দিকে চমেক হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তারা দুজনই চন্দনাইশ থানার মাদক মামলায় গ্রেপ্তার হয়ে কারাবন্দি ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত