দুই বছরে সর্বনিম্ন ৩৬ রোগী শনাক্ত

আপডেট : ০৬ এপ্রিল ২০২২, ১২:০৮ এএম

দেশে দুই বছরের মধ্যে করোনায় সর্বনি¤œ ৩৬ রোগী শনাক্ত হয়েছে। এর আগে এর চেয়ে কম ৩৫ রোগী শনাক্ত হয়েছিল ২০২০ সালের ৬ এপ্রিল। গত ২৪ ঘণ্টায় শনাক্তদের নিয়ে দেশে করোনা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৯ লাখ ৫১ হাজার ৮৬৭ জন। সবশেষ ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত কেউ মারা যায়নি। এর আগের দিন গত সোমবার একজনের মৃত্যু হয়েছিল। তার আগে টানা চার দিন করোনায় মৃত্যুশূন্য ছিল দেশ। এ পর্যন্ত ভাইরাসটিতে আক্রান্ত হয়ে ২৯ হাজার ১২৩ জন মারা গেছে।

গতকাল মঙ্গলবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তি থেকে এসব তথ্য জানা গেছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা হয়েছে ৬ হাজার ৮৮৫টি। নমুনা পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার শূন্য দশমিক ৫২ শতাংশ, যা আগের দিন ছিল শূন্য দশমিক ৭৮ শতাংশ। দেশে এ পর্যন্ত ১ কোটি ৩৮ লাখ ৫৯ হাজার ৫৪৬টি নমুনা পরীক্ষা হয়েছে। নমুনা পরীক্ষার বিপরীতে এ পর্যন্ত রোগী শনাক্তের হার ১৪ দশমিক শূন্য ৮ শতাংশ এবং মৃত্যুর হার ১ দশমিক ৪৯ শতাংশ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত