মোটরসাইকেল চোরচক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। তাদের কাছ থেকে ১০টি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়। পরে সেগুলো ফেরত দেওয়া হয় প্রকৃত মালিকের কাছে। গত সোমবার রাতে সংঘবদ্ধ অপরাধ ও গাড়ি চুরি প্রতিরোধ টিমের লিডার সহকারী পুলিশ কমিশনার (এসি) মোহাম্মদ খলিলুর রহমান এ তথ্য জানিয়ে বলেন, সাম্প্রতিক সময়ে রাজধানীসহ আশপাশের এলাকায় বেশকিছু মোটরসাইকেল চুরি হয়। এসব চুরির ঘটনায় শাহবাগ ও বংশাল থানায় মামলা করা হয়। মামলার তদন্তকালে তথ্যপ্রযুক্তির সহায়তায় এই চুরির ঘটনায় যারা সম্পৃক্ত তাদের অবস্থান শনাক্ত করা হয়।
×
