কেরানীগঞ্জের কারাগারে হাজতির মৃত্যু

আপডেট : ০৬ এপ্রিল ২০২২, ০১:৫০ এএম

ঢাকার কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারে এক হাজতির মৃত্যু হয়েছে। হাসপাতাল সূত্র জানায়, ঢাকার কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারে মেহেদী আজাদ নয়ন (৩০) নামে এক হাজতির মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে তাকে অসুস্থ অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে আনেন কারারক্ষী তারিকুল ইসলাম। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কারারক্ষী তারিকুল ইসলাম জানান, তিনি এইচআইভি সাসপেক্ট ছিলেন। ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির পরিদর্শক বাচ্চু মিয়া জানান, লাশ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত